“সেফ ড্রাইভ, সেভ লাইফ” জাতীয় পোস্টার এরাজ্যে নিতান্তই অমূলক ! প্রায় প্রত্যেকদিনই বেসামাল হয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে একাধিক ।
ফের মদ্যপ অবস্থায় পুলকার চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লেন এক চালক। আসানসোলের কাল্লা মোড়ের ঘটনা। লাল সিগন্যালেই জাতীয় সড়ক পার হচ্ছিল ছাত্র-ছাত্রী সহ একটি পুলকার। সেই সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটকায় ও চালককে পরীক্ষা করা হলে দেখা যায় ওই চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরই ছাত্রছাত্রীদের অভিভাবকদের খবর দেওয়া হয়। তারা এসে তাদের স্কুলে নিয়ে যায়। পুরো ঘটনায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এর আগে দুর্গাপুরেও মদ্যপ অবস্থায় পুলকার চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছিল চালক।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

