সাদা রঙের পোশাকে কোন ছবি আসছে টলিপাড়ায়?

রাজর্ষি দের পরিচালনায় বড় পর্দার নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’। এই ছবির চমক হিসাবে থাকছে একঝাঁক তারকা। সম্প্রতি বুধবার ছবির পোস্টার লঞ্চ হয়ে গিয়েছে। মূলত এই ছবিতে দেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এই ছবি মূলত ভারতের ‘বিধবা’ পাচারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই কাহিনিতে বিশ্বনাথ ধামের ‘বিধবাদের’ জীবনকে তুলে ধরেছে পরিচালক।

টেলি মিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা পরচালিত, সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল ও রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে টলিউডের প্রথম সারির ১৯জন অভিনেতা একসঙ্গে কাজ করেছেন। গল্পটি স্বামীহারা নারীদের নিয়ে , সেই নারীদের ওপর অত্যাচার নিয়ে এবং তাঁদের ওপর পুরনো দিনের বিভিন্ন প্রকার বাধা নিষেধ নিয়ে তৈরি এই সিনেমা। ছবিতে রহস্য সহ ফুটে উঠবে একটি বাস্তব চিত্র। এই ছবিতে রয়েছেন শ্রাবন্তি চট্টোপাধ্যায়, সৌরাসেনী মৈত্র, অরিন্দম শীল সহ রয়েছেন দেবলীনা কুমার , ঋতব্রত মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। এই ছবির সঙ্গীত পরচালনা করছে আশু চক্রবর্তী। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। দেখার বিষয় কতটা হলে দর্শক টানতে পারে এই ছবি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube