দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর সুন্দরবন হাইস্কুলের মোড়ের কাছে একটি খড় বোঝাই ম্যাটাডোর গাড়িতে আগুন লেগে যায় । এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা রানীগড় বাজার থেকে একটি ম্যাটাডোর গাড়ি বাসন্তীর দিকে যাচ্ছিল । সেই গাড়িতে খড় বোঝাই করা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা যায় । সেই সময়ই হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায় ।
সূত্রের খবর, ইলেকট্রিকের তারে জড়িয়ে যায় খড় বোঝাই ওই গাড়িটি । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন; তাঁর পর খবর দেওয়া হয় দমকলকে । পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে কী ভাবে এই আগুন লাগলো, তা নিশ্চিত করতে তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

