আইএসএফএর প্রতিষ্ঠা দিবস ২১শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমোদন দেয় বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চে । এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ এর আবেদন নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে রাজ্য ।
ওই দিন ভিনটেজ কার র্যালি,SUCI-এর মিছিল ও কলকাতা পুলিশের ম্যারাথনের মত প্রোগ্রাম আছে তাই রামলীলা ময়দানে অথবা রানি রাসমণি, যেকোনো ইনডোর স্টেডিয়ামে করতে পারে আইএসএফ সভা ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের।
দ্রুত শুনানির আর্জি রাজ্যের। মামলা দায়ের এর অনুমোদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শুক্রবার হতে পারে শুনানি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ আইএসএফের সভার অনুমোদন দেয় শর্ত সাপেক্ষে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ রাজ্যের । ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় আইএসএফ্। আগামী ২১ জানুয়ারি দুপুর ২.৩০ থেকে ৪.৩০। একাধিক শর্তে অনুমোদন দেন বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গল বেঞ্চ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

