কাটল আইনি জটিলতা, ধূপগুড়ি পৃথক মহকুমা, জানালেন মুখ্যমন্ত্রী

অবশেষে জলপাইগুড়ি জেলার নতুন মহকুমা ধূপগুড়ির আইনি জটিলতা কাটল। আদালতের অনুমোদন মিলল। এখন দ্রুত রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করবে বৃহস্পতিবার কলকাতা বইমেলার উদবধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সে কথা ।

ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বড় প্রতিশ্রুতি ছিল, তারা জিতলে পৃথক মহকুমা হবে। যা দীর্ঘদিনের স্থানীয় দাবি ছিল। উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে পৃথক মহকুমা করার কথা গত সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন তা আইনি জটে আটকে ছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ধূপগুড়ি পৃথক মহকুমা হওয়ার বিষয়ে আইনি জট কেটে গিয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, ধূপগুড়ি এ বার থেকে পৃথক মহকুমা। আইনি জটের বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube