বড় পর্দায় ‘হুব্বা’, কৌতূহলী এলাকাবাসি

বড় পর্দায় হুগলীর হুব্বা শ্যামল! রাজ্যের মন্ত্রীর পরিচালনায় “হুব্বা” শুক্রবার মুক্তি হুব্বার । এই ছবি নিয়ে বাড়ছে কৌতুহল । হুগলী জেলার একটা সময়ের ত্রাস হুব্বা,যার দাপটে শুধু হুগলী নয়, প্রভাব পড়েছিল পার্শ্ববর্তী জেলাতেও। ২০১১ সালের জুন মাসে কোন্নগরের বাসিন্দা সেই হুব্বা শ্যামল নিখোঁজ হয়ে যায়। চারদিন পর বৈদ্যবাটি গঙ্গা লাগোয়া খালে ভেসে ওঠে তাঁর দেহ পরিবারের লোকেরা সনাক্ত করেন দেহটা হুব্বা শ্যামলেরই।

পুলিশের খাতায় তার নামে ছিল দুষ্কৃতী, খুন থেকে তোলাবাজির অভিযোগ । প্রায় ১৩ বছর পরে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসুর হাত ধরে ১৯ শে জানুয়ারি, শুক্রবার বড় পর্দায় আসতে চলেছে হুগলির হুব্বা শ্যামল দাস। ব্রাত্য বসু ও তার ছবির নাম দিয়েছেন “হুব্বা”। ড্রাগ পাচার থেকে খুন, রাহাজানি,প্রোমোটারি থেকে জমির দালালি সবেতেই ডন ছিলেন হুব্বা।

অনেকেরই দাবি বাম আমলে হুগলির হুব্বা শ্যামলের নামে নাকি বাঘে গরু তো এক খাটে জল খেত। সেসব সমস্ত কথাই তুলে ধরা হবে এই ছবিতে। হুব্বার চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপার স্টার মোশারফ করিমকে। এই ছবি মুক্তি পাওয়ার আগেই হুব্বা শ্যামলের বাড়ির এলাকায় পড়েছে ছবির পোস্টার, শ্যমলের বাড়িতে ঝুলছে তালা। সেখানে এখন হয়তো বা কেউ থাকেন না কিন্তু সেখানকার মানুষের মনে এখনও রয়ে গেছেন শ্যামল দাস। যদিও তাদের কাছে শ্যামল দাস ছিলেন নিতান্তই ভালো মানুষ। দরকারে বিপদে আপদে সবসময় পাওয়া যেত তাকে। তাই তার ছবি নিয়ে এলাকায় বাড়ছে কৌতুহল। ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছে স্থানীয়রা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube