দক্ষিণ নরঘাটে মাঝরাত্রে গঙ্গা মন্দিরে মায়ের গহনা ও প্রণামি বাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য। মাঝরাত্রে গঙ্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য চন্ডিপুরের থানার দক্ষিণ নরঘাটের মাতঙ্গিনী ব্রীজ সংলগ্ন ঘাট এলাকায়। সূত্রের খবর, গত ১৪ই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২১ শে জানুয়ারি পর্যন্ত। তারই মাঝে শুক্রবার মাঝরাত্রে মন্দির মন্দিরের তালাভেঙ্গে মায়ের গহনা, পুজার বাসন ও প্রণামি বাক্স চুরির ঘটনা ঘটে।
শুক্রবার সকালবেলায় স্থানীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামি বাক্স এবং মন্দিরে মায়ের গায়ে থাকা গয়না নেই। মায়ের গলায় যে টাকার মালা ছিলো তাও নিয়ে পালিয়েছে চোরের দল। প্রণামী বাক্সে কিছু টাকা ফেলে পালিয়েছে তাড়াহুড়োয়। রাত সাড়ে বারোটার পর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েই এই চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিমত।
রাতে বৃষ্টির জন্য ওই এলাকায় লোক প্রায় ছিলই না। মন্দিরের কাছে থাকা দোকানের সিসিটিভিও বিদ্যুৎ না থাকায় ওই সময় বন্ধ ছিল। তাই স্থানীয়দের ধারণা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই চুরির ঘটনা ঘটিয়েছে চোরেরা। মেলা চলাকালিন এই ধরনের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চন্ডিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

