
সুন্দরী রমণীর তালে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে গানে কোমর দোলালেন তৃণমূলের জেলা INTTUC-র সভাপতি! পেশায় শিক্ষক! নিজেকে সামাল না দিতে পেরে ঐ রমণীর সঙ্গে কোমর দোলালেন জেলা INTTUC-র সভাপতি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। বেসামাল অবস্থায় নাচের ভিডিও তুমুল ভাইরাল তৃণমূলের INTTUC-র জেলা সভাপতির। তিনি আবার পেশায় শিক্ষক।
প্রসঙ্গত, ঘাটালের ঘোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘোলা কাপের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই মদ্যপ অবস্থায় বেদম নাচতে দেখা গেল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের INTTUC-র জেলা সভাপতি সুশান্ত মণ্ডলকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই নাচের ভিডিও,ঘটনায় চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। “এটাই তো তৃণমূলের কালচার। তৃণমূলের নেতা মানেই মদ্যপান করবে। আমাদের মা-বোনেদের নিয়ে ফূর্তি করবে এটাই ওদের লক্ষ্য। এটা কোনও নতুন ঘটনা নয়। মদন মিত্রকে তো দেখেছেন। আমি মা বোনেদের বলব ওই সুশান্ত মন্ডল যে রাস্তার দিকে যাবে সেই রাস্তা যেমন গঙ্গা জল দিয়ে পবিত্র করা হয়, ওই সুশান্ত মন্ডল পেশায় একজন শিক্ষক ,তাহলে শিক্ষকের কালচার এইরকম” প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

