শীতের দাপুটে ইনিংসে কাঁপছে রাজ্য

রাজ্যে এখন জোর কদমে চলছে শীতের ইনিংস, পাল্লা দিয়ে শুরু হয়ে ঝিরঝিরে বৃষ্টিও । উত্তুরে হাওয়ার জেরে কাঁপছে জেলা থেকে শহর । ঘন কুয়াশার চাদরে মোড়া বেশ কয়েকটি স্থান । যদিও জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও তার পরে আকাশ পরিষ্কার হওয়ার কথা জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে ।

বেশ কয়েকদিন নদিয়া জেলায় পড়েছিল কনকনে ঠান্ডা । তবে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে সেখানে । এমনকি কোথাও কোথাও ভোর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে বলেই জানা গিয়েছে । তবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই খইবর; নদিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছিল ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি । তবে উত্তরে বইছে বাতাস, তাই শীতের অনুভূতি কিন্তু রয়েছে বেশ খানিকটা ।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে কনকনে ঠান্ডা আবহাওয়ার সঙ্তাগে পাল্লা দিয়ে থাকছে মেঘলা আকাশ ।বুধবার রাত্রি থেকে মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে এই জেলায় । ফলে কার্যত ঠান্ডায় জবুথবু অবস্থা আমজনতার । পশ্চিম মেদিনীপুরে গত তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল বলেই জুয়ানা যায় ।

তবে পশ্চিম মেদিনীপুরে বুধবার রাতের পর শীতের স্পেল এক ধাক্কায় অনেকটাই নিচে নামে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী হয় । তবে মেঘলা আকাশ কেটে গেলে আবার জাঁকিয়ে শীত পড়বে বলেই মনে করা হচ্ছে । জঙ্গলমহল, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় কনকনে শীতে সাধারণ জীবন যাপন অনেকটাই ব্যাহত হয় ।

অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলা ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল এদিন । বেলা বাড়লে কুয়াশা কমলেও আকাশ থাকে মেঘলা । পাশাপাশি বয়ে চলে ঠান্ডা হাওয়া । জেলার কিছু অংশে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি । তাই তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী বলেি জানা যায় । এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube