বলি তারকাদের নিজেদের মোমের মূর্তি উন্মোচন করা নতুন ব্যাপার নয়। কিন্তু এইবার টলিউডে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন তারকা দেব নিজেই। চ্যালেঞ্জ, পাগলু, খোকাবাবু কিংবা চাঁদের পাহাড় ছবির মধ্যে দিয়ে টলিপ্রেমিদের মনে জায়গা করে নিয়েছেন সাংসদ দেব। ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে রয়েছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি। এবার তার পাশেই জায়গা করে নিল সাংসদ দেব।
গত কয়েক বছর ধরেই একটার পর একটা হিট ছবি উপহার দিয়ে আসছেন দর্শকদের। কাজের সূত্রে, বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবি ‘প্রধান’। ৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ২০২৪ সালে আপাতত দেবকে দেখা যাবে ‘খাদান’ ছবিতে এবং তারপর দেখা যাবে সৃজিতের ‘টেক্কা’-ছবিতে। খনির অঞ্চলের সামাজিকজীবন ও রাজনীতি নিয়ে ‘খাদান’। অন্য দিকে, ‘টেক্কা’ সিনেমা ঘিরে রয়েছে রহস্য।এরিমাঝে বছরের শুরুতেই দেব নিজেই পেলেন এক অন্যরকম উপহার।খাদানের প্রোমোশনে এসেছিলেন অভিনেতা।তারই এক ফাঁকে আসানসোলে সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে দেব নিজেই নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন। মূর্তির গায়ে রয়েছে সাদা রং- এর জামার সঙ্গে নীল জিন্সের জ্যাকেট। হাতে ঘড়ির সাথে রয়েছে বুকে গোঁজা সানগ্লাসও। মোমের মূর্তিটি দেখে আপ্লুত স্বরে অভিনেতা বলেন, ‘আমি শব্দ হারিয়ে ফেলেছি’। এছাড়াও অভিনেতা ধন্যবাদ জানান শিল্পী সুশান্ত রায়কে। মোম মূর্তির সঙ্গে সেলফি তুলে সেই ছবি নিজেই পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

