৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশনে নাম উঠল এক বাঙালি অভিনেতার। আসন্ন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ ছবিতে সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা হিসাবে নমিনেশন পেয়েছেন টোটা রায়চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন অনিল কাপুর (অ্যানিম্যাল), ববি দেওল (অ্যানিম্যাল), আদিত্য রাওয়াল (ফারাজ), ইমরান হাসমি (টাইগার থ্রি), ভিকি কৌশল (ডাঙ্কি) প্রমুখরা। এছাড়াও যে বাঙালি অভিনেত্রীর কথা না বললেই নয় তিনি হলেন জয়া বচ্চন। ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ ছবিতে বিশেষ ভাবে দর্শকদের নজর কেড়েছিল টোটা এবং রনবির সিংয়ের যুগলবন্দী নৃত্য। টোটা যে খুব সুন্দর নাচতে জানে সেটা আমাদের বাংলার দর্শকমহল খুব ভালোই জানে। এবার সেটা দেখার সুযোগ পেয়েছেন মুম্বইও।
বাঙালি তারকা টোটা বলিউডের হাত ধরে আবার বড় পর্দায় যে এইভাবে ফিরে আসবেন তা হয়ত অনেকেই ভাবেননি। উল্লেখ্য বিষয় এই মুহূর্তে একগুচ্ছ কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন অভিনেতা। আসবে ‘নিখোঁজ টু’ , এছাড়াও আসছে ‘চালচিত্র’। ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে চলছে ‘যাহা বলিব সত্য বলিব’ সিরিজ। সঙ্গে রয়েছে মুম্বইতেও রয়েছে একাধিক কাজ। সবমিলিয়ে বাঙালি অভিনেতার কাজ দেখতে উৎসাহী অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

