শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের ইডির হানা

শীতের সকালে দুরন্ত ফর্মে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাতসকালে ফের ইডির অভিযান। এবার ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের একাধিক বাড়ি ও অফিস-সহ মোট ৭ জায়াগায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের।

সূত্রের খবর, বৃহস্পতিবার নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের ২টি ফ্ল্যাটে, আইডিয়াল টাওয়ারে প্রসন্নর আরও একটি ফ্ল্যাট এবং তাঁর নিউটাউনের অফিসে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পাশাপাশি মুকুন্দপুরের নয়াবাদের একটি জায়গাতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এবার নয়া এক মিডলম্যানের নাম উঠে এসেছে তদন্তকারীদের কাছে। তাঁর নাম রোহিত ঝাঁ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে প্রায় আধ ঘণ্টা প্রসন্ন রায়ের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকার পরও সেখানে ঢুকতে পারেননি ইডির কর্তারা। এরপর যোগাযোগ করা হয় কেয়ারটেকারের সঙ্গে। শিক্ষা নিয়োগ দুর্নীতর মামলায় আগে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। এদিন সেই মামলার তদন্তেই তল্লাশি ইডি আধিকারিকদের। দুর্নীতিতে ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ভূমিকা কী ছিল, সেই বিষয়টি আগে খতিয়ে দেখে সিবিআই। কিন্তু দুর্নীতিতে কতো পরিমাণ টাকার লেনদেন হয়েছে সেই দিকটি অনুসন্ধান করে দেখতে চান ইডির অফিসাররা।

ইডি সূত্রে খবর, প্রায় ৪০০টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্ন রায়ের । তাঁর এই সম্পত্তির উৎস কী,  তা জানতেই এবার তদন্তে জোর দিচ্ছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে নিউটাউন বলাকা আবাসনের দুটি বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার আইডিয়াল ভিলা-সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান। প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসেও চলছে তল্লাশি। এর পাশাপাশি প্রদীপ সিং ও রনিত ঝাঁ নামে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, প্রদীপ সিংও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছেন। এদিন তাঁর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। নয়াবাদে ব্যবসায়ী রণিত ঝাঁয়ের বাড়িতেও চলছে তল্লাশি। জানা গিয়েছে, পেশায় প্রোমোটার রণিত আবার প্রসন্ন রায় ঘনিষ্ঠ। প্রদীপ সিংয়ের নম্বর তাঁর ফোনে ছোটু বলে সেভ করা ছিল। 

রোহিতের মাধ্যমে কীভাবে পাচার হয়েছে টাকা, তার সন্ধান চালাচ্ছে ইডি। সিবিআইএর চার্জশিটে রোহিতের নাম উল্লেখ করা ছিল প্রসন্নর সঙ্গী হিসেবে। প্রসন্ন রায় নিজে ‘কি পারসন’ বলেই সিবিআই ও ইডির অভিযোগ। সম্প্রতি জামিন পেলেও প্রসন্ন অযোগ্য চাকরিপ্রার্থী ও শান্তিপ্রসাদ সিংহ, পার্থ চট্টোপাধ্যায়দের সংযোগকারী হয়ে কাজ করতেন বলে অভিযোগ ইডি ও সিবিআইয়ের।

নিউটাউন রাজারহাটে পাথরঘাটাতে টেকনো সিটি থানার অন্তর্গত এক বাগানবাড়িতে নতুন সম্পত্তির হদিশ প্রসন্ন রায়ের! আইডিয়াল ভিলার বাংলোতে প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই নতুন সম্পত্তির হদিশ পান ইডি। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ইডি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube