নিউজটাইম ওয়েবডেস্ক : দিনে দিনে ঋণ বাড়ছে ভারত সরকারের। যদি ঋণের পরিমাণ এ ভাবেই বাড়তে থাকে, তা হলে তা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি)-কেও টপকে যেতে পারে। বিপদে পড়তে পারে ভারত! এমনই তথ্য প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর রিপোর্টে। গত বছরের ডিসেম্বরে সেই রিপোর্ট প্রকাশিত হয়।
সংবাদমাধ্যম ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতকে সতর্ক করে আইএমএফ জানিয়েছে, ভারতীয় সরকারের ঋণের পরিমাণ দেশের জিডিপি অর্থাৎ, ৩.১৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এমনটা যদি হয় তা হলে বড় বিপদে পড়বে ভারত। কারণ, জলবায়ু পরিস্থিতি উন্নত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত কারণে ভারতের এখন প্রচুর অর্থের প্রয়োজন। আর তাই যদি সরকারের ঋণ জিডিপিকে ছাড়িয়ে যায়, তা হলে অর্থনীতি সংক্রান্ত ঝুঁকি বাড়তে পারে। যদিও আইএমএফের এই রিপোর্ট নিয়ে দ্বিমত পোষণ করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের যুক্তি, ঋণ নিয়ে দেশের ঝুঁকি খুব কম কারণ সার্বভৌম ঋণ মূলত দেশীয় মুদ্রায় রয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

