নির্মাণ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায় । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট চাঁদনি মোড় এলাকায় । বৃহস্পতিবারের এই ঘটনার তদন্তে নামে জগৎবল্লভপুর থানার পুলিশ । মৃত ব্যুক্তির নাম রাজ আনসারি; তাঁর বয়স হয়েছিল ১৯ বছর ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের বাসিন্দা রাজ আনসারি নামে ওই শ্রমিক আজ সকালে মুন্সিরহাট গ্যাস অফিসের পাশে একটি ভবনের নির্মাণ কাজে যান । সেই ভবনের সামনে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । স্থানীয়রাই দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
মৃতের ভাই সুরজ জানিয়েছেন, তার ভাই কাজ করতে গিয়ে নির্মীয়মান ভবনের ছাদ থেকে পড়ে গেছে বলে তাকে খবর দেওয়া হয় । সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

