রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ১

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জিঁয়াখালীতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার । দুর্ঘটনার জেরে এদিন মৃত্যু হয় ১ জনের । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ১ জন ব্যক্তি ।

স্থানীয় সুত্রের খবর, ঘাটালের দিকে গন্তব্যরত একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে একটি লরি । পরে ওই প্রাইভেট গাড়িটি ফের ধাক্কা মারে এক বাইক আরোহীকে । ওই বাইক আরোহী যশোড়া থেকে কেশাপাটের দিকে যাচ্ছিল বলে জানা যায় ।

ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়েন ঘাটাল হাসপাতালের ডাক্তার সুদীপ্ত ঘাঁটা, এবং মোটরসাইকেল আরোহী যশোড়ার বাসিন্দা গনেশ পাত্র । সূত্রের খবর ঘটনাস্থলেই মৃত্যু হয় যশোড়ার বাসিন্দা গণেশ পাত্রের । অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই ডাক্তারের চিকিৎসা চলছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ।

দুর্ঘটনার পরে পাঁশকুড়া থানা পুলিশের তৎপরতায় পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় আহতদেরকে । হাসপাতালে নিয়ে এলে বাইক আরোহী যশোড়ার বাসিন্দা গণেশ পাত্রকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ । আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই ডাক্তারের চিকিৎসা চলছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube