বদল হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়!

।। স্বর্ণালী মান্না ।।

দিন বদল হচ্ছে না তবে বদল হচ্ছে পরীক্ষার সময় । বৃহস্পতিবার নবান্নর সাথে বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় বদল হওয়ার কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ।

মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে গেল আরও ২ ঘন্টা । এত দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হত ১১ টা বেজে ৪৫ মিনিটে । এই বছর থেকে তা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিতে; শেষ হবে দুপুর ১টায় ।

একই সঙ্গে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘন্টা ১৫ মিনিট এগিয়ে আনা হল । উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টায় । বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা । ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা । অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । সেটি শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচির কথা জানানো হয়েছে । তবে কী কারণে এই পরিবর্তন আনা হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি । তবে সংসদ সূত্র মারফত জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের সুবিধার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube