তিন ছাত্রী নিয়েই চলছে স্কুল!

স্কুলে আসে মাত্র তিনজন ছাত্রী । তাঁদেরকে ও দুই শিক্ষিকাকে নিয়েই চলছে জুনিয়র গার্লস হাই স্কুল । ছাত্রীদের অনুপস্থিতে নীরবে বসে থাকেন ওই স্কুলের শিক্ষিকারা । নারী শিক্ষার উন্নয়নের পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত এই স্কুলটি আজ একপ্রকার ব্রাত্যই হয়ে পড়েছে । এই স্কুলটির ভবিষ্যৎ কী, জানেন না কেউই ।

এই ছবি ধরা পড়ল পুরুলিয়া জেলায় । সেখানে ২ নম্বর ব্লকের রাঘবপুর অঞ্চলের নডিহা গ্রামের জুনিয়র গার্লস হাই স্কুলের এমনই করুণ পরিস্থিতি । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় বেশ কিছু বছর আগে । তাঁরা চেয়েছিলেন এলাকার গ্রামের মেয়েরা সেই স্কুলে পড়াশোনা করবে । নারী শিক্ষার উন্নয়নের পরিকল্পনা নিয়েই প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি ।

তবে বছর শেষে ওই স্কুলে কোন ছাত্রীই ভর্তি হয়নি বলে জানা যাচ্ছে । দুই জন শিক্ষিকা ওই তিনজন ছাত্রীকে নিয়েই স্কুল চালাচ্ছেন । সেই তিনজন ছাত্রী অনুপস্থিত থাকলে নীরব বসে থাকতে হয় শিক্ষিকাদের । কর্তব্যরত শিক্ষিকারা জানান কোন কোন দিন একজন ছাত্রীও উপস্থিত হয়নি । সারাদিন চুপচাপ বসে থাকতে হয় একপ্রকার বাধ্য হয়ে ।

তবে এই পরিস্থিতির কারণ কী? এই স্কুলটিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্তই পড়ানো হয় । যার ফলে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অন্যত্র যেতে হয় ছাত্রীদের । তাই নবম শ্রেণীতে আবারও অন্যত্র ভর্তি হওয়ার ঝক্কি আর নিতে চাইছেন না অভিভাবকরাও । ফলে গ্রামের বাসিন্দাদের কাছে একপ্রকার ব্রাত্য হয়ে পড়ছে এই স্কুলটি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube