আসছে বিক্রান্তের ‘দ্যা সবরমতি রিপোর্ট’

টুয়েলভ ফেলের পর ফের এক অন্যরূপে ধরা দিতে চলেছে বিক্রান্ত ম্যাসি। এর আগেও অভিনেতা অনেক সিরিজ এবং সিনেমাতে অভিনয় করেছেন। তবে টুয়েলভ ফেল অভিনেতার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মত একটি ছবি। এবার আরও এক বাস্তবের গল্প ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিতে দেখা যাবে তাঁকে। ২০০২ সালের ২৭শে ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্যে এবারে অন্যরূপে ধরা দেবে বিক্রান্ত। ঘটনাটি গুজরাতে ঘটেছিল এবং দেশের মানুষকে রীতিমতো নাড়া দিয়েছিল। ৩ মে, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এইবার বড় পর্দায় সত্যি ঘটনা অবলম্বনে থ্রিলার ছবি ‘দ্য সবরমতি রিপোর্ট’ নিয়ে হাজির পরিচালক রঞ্জন চান্দেল। ছবির পরিচালনায় রয়েছে একতা কাপুর। ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজের পর, বিক্রান্ত ম্যাসি পরের ছবি ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর জন্য একতা কপুরের সঙ্গে আবারও একত্রিত হয়েছেন। এই ছবিতে রাশি খান্না, রিধি ডোগরা সহ রয়েছে আরও অনেকে। টুয়েলভ ফেলের পর এখন গোটা দর্শক মহল আশাবাদী অভিনেতা বিক্রান্তকে নিয়ে। টুয়েলভ ফেল ছবিটি বড় পর্দায় যতটা না সাড়া ফেলেছিল তার থেকে বেশি সাড়া ফেলেছে ওটিটি মাধ্যমে। এখন দেখার বিষয় নতুন ছবি কতটা ঝড় তুলতে পারে বড় পর্দায় !

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube