ভয়ানক ভাইরাস নিয়ে ফের গবেষণা করছে চিন! উঁকি দিচ্ছে অতিমারির আশঙ্কা

।। স্বর্ণালী মান্না ।।

থেমে নেই চিন । আবারও আরেক প্রাণঘাতী ভাইরাস নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছে চিন । জানা যাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাসটির নাম ‘GX_P2V’ । বেজিং বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা চলেছে বলে জানা যায় ।  

এই ভাইরাসটি এখনও পর্যন্ত ইঁদুরের শরীরে প্রয়োগ করা হয়েছে বলেই খবর । তবে তার পরিণতি একদমই ভাল নয় বলেও জানা যাচ্ছে । এই মারণ ভাইরাস ইঁদুরের শরীরে প্রয়োগ করানোর কয়েক দিনের মাথায় মৃত্যু ঘটছে প্রাণীটির । জানা যায়, ভাইরাস প্রয়োগের ফলে সংক্রমিত হয় প্রাণীর ফুসফুস, মস্তিষ্ক সহ চোখও । যার জেরে তার ওজন কমতে থাকে; একই সঙ্গে তার মধ্যে লক্ষ করা যায় ব্যাপক দুর্বলতা ।

বেজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরও দাবি, এই ভাইরাসের সংক্রমণের জেরে মৃত্যুর সম্ভাবনা ১০০ শতাংশ । কারণ যেই ইঁদুরদের মধ্যে এই ভাইরাস প্রয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেকেরই মৃত্যু হয় বলে জানা যায় । তবে অন্য প্রাণীর ক্ষেত্রে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।   

অন্যদিকে কোভিড অতিমারির জন্য গোটা বিশ্ব চিনকেই দায়ী করে এসেছে এতদিন । অতিমারির জেরে কাঠগড়ায় তোলা হয় সেই দেশের বাজার সহ গবেষণাগারকেও । যদিও চিন সেই সব অভিযোগ চিন অস্বীকার করে গিয়েছে । এরই মধ্যে নতুন করে এক মারণ ভাইরাস নিয়ে এই গবেষণা আবারও চিন্তার ভাঁজ ফেলছে সকলের কপালে ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube