মেডিক্যাল কলেজের দাবি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর দরবারে

সরকারি মেডিক্যাল কলেজের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় প্রতিদিন দশটি করে পোস্ট কার্ডে আবেদন পাঠাচ্ছেন বালুরঘাটের বাসিন্দারা। মালদা ও উত্তর দিনাজপুর সহ রাজ্যের অধিকাংশ জেলাতে মেডিক্যাল কলেজ থাকলেও প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরে তা নেই।

তিনদিকে বাংলাদেশ সীমান্তে ঘেরা এই জেলার মানুষজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে অন্য কোন মেডিক্যাল কলেজ অথবা দক্ষিণ ভারতে ছুটতে হয়। মেডিক্যাল কলেজের দাবিতে দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুরবাসী আন্দোলন চালিয়ে আসছেন। তাতেও সারা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে আন্দোলন শুরু করলেন স্থানীয়রা। লেখক সাহিত্যিক তথা সমাজসেবী কৃষ্ণপদ মন্ডলের নেতৃত্বে প্রতিদিন জেলার বিশিষ্ট ১০ জন মেডিক্যাল কলেজ করার দাবিতে মুখ্যমন্ত্রীর ঠিকানায় ডাকযোগে পোস্টকার্ড পাঠাচ্ছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube