স্কুলের গেটের পাশে আগ্নেয়াস্ত্র! পুলিশ পৌঁছতে হল রহস্য উন্মোচন

বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ আলিপুরদুয়ারের ফালাকাটা থানার রায়চেঙ্গা বদ্যানিকেতন স্কুলে অবিকল নাইন এম এম বোরের একটি আগ্নেয়াস্ত্রকে ঘিরে চরম আতঙ্ক ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

আগামিকাল স্কুলের বার্ষিক স্পোর্টস থাকার দরুন তখন স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে অনুশীলনে ব্যস্ত ছিলেন । আচমকাই স্কুলের মূল গেটের পাশের জঙ্গলে ওই আগ্নেয়াস্ত্রটি পড়ে থাকতে লক্ষ্য করেন শিক্ষকরা । কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি প্রায় হাজার দেড়েক ছাত্রছাত্রীদেকে স্কুল ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এদিন ।

দ্রুত খবর দেওয়া হয় ফালাকাটা থাানায় । পুলিশ না পৌঁছনো পর্যন্ত চলে টান টান উত্তেজনা । শেষে পুলিশ আধিকারিকরা এসে নিশ্চিত করেন যে, আদতে সেটি নাইন এম এম পিস্তল নয়, অবিকল পিস্তলের মতো দেখতে ওই বস্তুটি বাস্তবে একটি গ্যাস লাইটার! তাতেই যবনিকা পতন হয় টান টান উত্তেজনায় । হাঁফ ছেড়ে বাঁচেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে উদ্বিগ্ন অভিভাবকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube