বাঙালি কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু দিন উপলক্ষে ডুমুরজলা স্টেডিয়ামের কাছে তাঁর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল । বৃহস্পতিবার একটি সংগঠনের পক্ষ থেকে এই আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন নারায়ণ দেবনাথ তার নিজের বিধানসভা এলাকায় থাকতেন। তাঁর সঙ্গে এক আত্মিক সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তিনি নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা এবং বাটুল দি গ্রেট কমিকস ম্যাগাজিনে পড়তে ভালবাসতেন। তিনি সারা পৃথিবীর বাঙালি শিশুদের কাছে পরিচিত। নারায়ণ দেবনাথ মানে আবেগ। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বিভিন্ন পুরস্কারও দেওয়া হয় এবং শেষ জীবনে তার চিকিৎসার সমস্ত ভার নেওয়া হয়। তিনি তার সৃষ্টির মাধ্যমে বাঙালির হৃদয়ে থেকে যাবেন।
এদিন সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: গর্গ চট্টোপাধ্যায় দাবি করেন এই প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপন করা হলো। বাঙালি, মূর্তির উচ্চতা দিয়ে মাপে না, তারা মূর্তিকে হৃদয়ে রাখে। নারায়ণ দেবনাথের সৃষ্টি বাঙালি শিশুদের মন তৈরি করতে সাহায্য করবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

