মিড ডে মিল রান্না করা নিয়ে প্রধান শিক্ষককে আটকে রেখে চলল বিক্ষোভ !

পটাশপুর, পূর্ব মেদিনীপুর স্কুলের মিড ডে মিলের রান্না করবে কোন সহায়ক দলের মহিলারা তা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বিবাদ। প্রধান শিক্ষককে অফিসের মধ্যে তালা লাগিয়ে চললো বিক্ষোভ। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পরশুরামপুর প্রাথমিক বিদ‍্যালয়ের।

অভিযোগ, পরশুরাম বিদ্যালয়ে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা ২০০৫ সাল থেকে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার জন্য নিয়োজিত হন। বৃহস্পতিবার তারা বিদ্যালয়ে রান্না করতে গিয়ে দেখেন অন্য একটি সহায়ক দলের মহিলারা রান্না করছেন। মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা রান্না করতে চাইলে তাদের সঙ্গে প্রধান শিক্ষকের বচসা সৃষ্টি হয়। এমনকি তাদের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার হয় রান্না সরঞ্জাম।

কিন্তু কেন মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের রান্না করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক ? মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের অভিযোগ প্রধান শিক্ষক তাদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রুপ লোন ধার হিসেবে চেয়েছিলেন । মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা সেই লোন দিতে রাজি হননি। তাই প্রধান শিক্ষক রাতারাতি নিয়ম বহির্ভূতভাবে অন্য একটি স্ব সহায়ক দলকে নিয়োজিত করে মিড ডে মিলের রান্নার জন্য।

প্রতিবাদে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের অফিসের মধ্যে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ। বন্ধ থাকে মিড ডে মিলের রান্না। খবরে পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা‌। প্রশাসনের হস্তক্ষেপে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের পুনরায় মিড ডে মিলের রান্নায় নিয়োজিত করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube