বড়দিনের সন্ধ্যায় মালদহ জেলার চাঁচলে এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে । সেই মামলার তদন্তে নেমে এবার বড় সাফল্য জেলা পুলিশের । দুই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে চাঁচল থানার পুলিশ ।
তবে ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ । এর আগে গ্রেফতার করা হয়েছিল ডাকাতির ঘটনায় জড়িত লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্যকে । এবার গ্রেফতার করা হল ডাকাত দলের আরও দুই সদস্যকে ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত ২ দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ । জাহাঙ্গীর মালদহের মিল্কির বাসিন্দা । অপরদিকে গুলতন বিহারের কাটিহারের বাসিন্দা বলে জানা যায় । ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে চাঁচল থানার পুলিশ । ধৃতরা সক্রিয় ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

