জাল নথি তৈরি করে জামিন, সিআইডির হাতে গ্রেফতার এক মহিলা

কলকাতা হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে জামিন সাজাপ্রাপ্ত বন্দির! শুক্রবার একজনকে গ্রেফতার করে সিআইডি ভরতপুর থানা এলাকা থেকে। ধৃত মহিলা লাভলী বিবিকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে হাইকোর্টের নথি জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয়। সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে। পরে ওই নথি খতিয়ে দেখে বোঝা যায় ওই জামিনের নির্দেশের নথি ছিল সম্পুর্ণ ভুয়ো। জাল নথি ব্যবহার করেই জামিন নেয় বলে অভিযোগ। বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ সিআইডি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে কান্দি থানায় অভিযোগ করা হয়। সিআইডির পক্ষ থেকে আগেই লাবু সেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার তার মেয়ে লাভলী বিবি কে গ্রেফতার করে সিআইডি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে ভরতপুরে আশরফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লালুকে। ২০১৮ সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। ২০২১ সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ লালুর বিরুদ্ধে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube