খেলার মাঠ দখল নিয়ে ধুন্ধুমার! গ্রেফতার ৭

খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিনাখাঁ থানার পুলিশ বৃহস্পতিবার ৭ জনকে গ্রেফতার করে । ধৃতদেরকে বাবুরহাট এলাকা থেকে আটক করা হয় বলে জানা যাচ্ছে । বৃহস্পতিবার তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

জানা যাচ্ছে, বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর বাবুরহাট বাজার সংলগ্ন একটি খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । সেই সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয় বলেও জানা যায় ।

আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরবর্তীতে তাঁরা মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে মিনাখাঁ থানার পুলিশ বাবুরহাট এলাকা থেকে বৃহস্পতিবার ভোর বেলায় উভয় পক্ষের মোট সাত জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় মিনাখাঁ থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube