নবগ্রামে কাটা হচ্ছে সরকারি গাছ! রুখে দাঁড়ালেন গ্রামের বাসিন্দারা

দুষ্কৃতীদের নজর এবার গাছের উপরেও । মুর্শিদাবাদ জেলার নবগ্রামে রাতের অন্ধকারে সরকারি গাছ চুরি করে কেটে নিচ্ছিল কিছু দুষ্কৃতীরা । বিষয়টি গ্রামের বাসিন্দাদের নজরে এলে, রুখে দাঁড়ান তাঁরা । বৃহস্পতিবার একটি ট্র্যাক্টর বোঝাই করে চলছিল এই কারবার ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ক্যানেল ধারে বেশ কিছু অর্জুন গাছ কেটে দেওয়া হচ্ছিল । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্রাম পঞ্চায়েতের প্রধান । দ্রুত খবর দেওয়া হয় পুলিশকেও । ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহান্ত ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে কিছু দুস্কৃতীরা গাছ কেটে ট্রাক্টর করে নিয়ে যাচ্ছিল । ১০০টির উপর গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্তাহ্নীয় সূত্রের দাবি । চুরি করে এই গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ আনা হয় এদিন ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube