রাম রাজ্যে তৈরি হবে সেভেন স্টার রেস্তরাঁ !

“শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে” শিব নয় তবে রাম! রামের দেশে বদলাচ্ছে নিয়ম । ২২শে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠা পাবেন রামলালা । সেই উপলক্ষ্যে দেশ জুড়ে চলছে হই হট্টগোল । কোথাও তৈরি হচ্ছে থাও ৭০০০ কেজি হালুয়া প্রসাদ তো কোথাও সরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত মাংস বিক্রির দোকান !

সম্প্রতি তেমনই একটি খবর নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। খবরটি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের একটি স্থানীয় অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। সেখানেই কথায় কথায় তিনি জানান রাম মন্দির চত্বরে খাওয়া দাওয়ার ব্যবস্থার কথা। অযোধ্যায় যারা যাবেন প্রত্যেকেই প্রায় খাবারের সন্ধান করবেন । কিন্তু অযোধ্যায় রাস্তার ধারের দোকান ছাড়া তেমন ভাল নিরামিশ খাবারের দোকান নেই ।

যোগী জানিয়েছেন, খুব শীঘ্রই অযোধ্যায় খাঁটি নিরামিষ খাবারের একটি বড় রেস্তরাঁ এবং হোটেল খুলতে চলেছে মুম্বইয়ের এক শিল্পগোষ্ঠী। সেই রেস্তরাঁ এবং তদসংলগ্ন হোটেলে শুধুই পাওয়া যাবে সাত্ত্বিক ভাবে তৈরি নিরামিষ খাবার দাবার। মাছ, মাংস, ডিম তো থাকবেই না। এমনকি, পেঁয়াজ-রসুনও ব্যবহার হবে না ওই হোটেল এবং রেস্তরাঁর খাবারে!

এখনও পর্যন্ত দেশে এমন কোনও বিলাসবহুল হোটেল নেই যাঁরা অতিথিদের সম্পূর্ণ ভাবে নিরামিষ খাবার পরিবেশন করেন। অযোধ্যায় ওই ২৫টি হোটেলের প্রস্তাবনা নিয়ে সরকার ভাবনা চিন্তা শুরু করেছে সেগুলি নিরামিষ খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে বলেই।

যদিও সরকারের টেবিলে এই ২৫টি হোটেলের প্রস্তাব জমা পড়লেও স্থানীয় রিপোর্ট বলছে অযোধ্যায় ইতিমধ্যেই ছোট বড় মিলিয়ে ১১০টি হোটেল সংস্থা জমি কিনে ফেলেছে।

রামলালার প্রাণ পাওয়াতে বাকি খেটে খাওয়া মানুষের প্রাণ দুর্বিষহ হয় কি না তাই এখন দেখার !

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube