হাতির আক্রমণে মৃত্যু যুবতীর

ফের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার বড়জোড়া এলাকায় । স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে হাতির আক্রমণে ঘুটগেড়িয়া বাঁকুড়ার গ্রামে মামনি ঘোড়ুই নামে বছর চব্বিশের এক যুবতীর মৃত্যু হয় ।

মৃতার দাদা গঙ্গাধর ঘোড়ুই বলেন, রাতের অন্ধকারে চারটি হাতি তাঁদের বাড়ির উঠানে ঢুকে পড়ে । সেই সময় তার বোন ঘরের বাইরে বেরোলে একটি হাতি শুঁড় দিয়ে টেনে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে আছাড় মেরে ফেলে দেয় তাঁকে । আছাড় মারার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।

এমন ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ ও বন দফতরের কর্মী ও আধিকারিকরা । পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে বড়জোড়া এলাকারই গোপবাঁদি গ্রামে হাতির আক্রমণে শম্ভুনাথ মণ্ডল নামে বছর বাহাত্তরের এক বৃদ্ধের মৃত্যু হয় । ঠিক তার এক দিন পরেই ঘুটগেড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । বারবার হাতির হানায় স্বভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube