নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় নাবালক খুনে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । দোষীদের শাস্তির দাবি করছেন মৃতের পরিবার ও পাড়ার প্রতিবেশীরা । সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মোবাইলে অনলাইন গেম খেলার জেরে এই ঘটনা ঘটায় রীতিমতো নিজেদের সন্তানদের নিয়ে কিছুটা আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরাও ।
অন লাইন গেম খেলাকে কেন্দ্র করে এক নাবালককে অর্ধনগ্ন করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে চার বন্ধুর বিরুদ্ধে । এই ঘটনার পরে মৃতের পরিবারের সদস্যরা চার নাবালকের শাস্তির দাবি জানিয়েছেন । মৃতের পরিবারের পাশাপাশি, এলাকার স্থানীয় বাসিন্দারাও এই চার নাবালকের শাস্তি দাবি করেন । এই ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই পাড়ার প্রতিবেশীরা তাঁদের বাচ্চাদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন । এর কারণ, চার বন্ধু মিলে যে ঘটনাটি ঘটিয়েছে তাতে বাচ্চাদেরকে বাড়ির বাইরে ছাড়তে কার্যত ভয় পাচ্ছেন তাঁরা । গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে অর্ধনগ্ন অবস্থায় এক নাবালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি জানাজানাই হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । মৃত নাবালক এলাকাতে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত ছিল । স্থানীয় বাসিন্দারা আরও জানাচ্ছেন, মৃত নাবালক সকলকে সম্মান করত । তবে এই ঘটনার পরে তার বন্ধুরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল বলেই অভিযোগ মৃতের পরিবারের । ঘটনার পরে অন্য অভিভাবকরাও এখন আতঙ্কিত হয়ে পড়েছেন । কারণ পরিবারের সন্তানরা বর্তমানে মোবাইল ফোনের উপরে অনেকটাই নির্ভরশীল, বলা যেতে পারে তারা মবাইল ফোনের প্রতি আকৃষ্টও । তারাও তাদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে । আর এই ঘটনা যে পুনরাবৃত্তি হবে না তা নিয়েই তীব্র চিন্তিত এলাকার বাসিন্দারা । পুলিশ সুত্রে জানা যায়, তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করে জানতে পারেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এলাকারই চার বন্ধু । মোবাইলে অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে হ্যাকিং এর শিকার হয় নাবালক । যার জেরে পরবর্তীকালে খুন হতে হয় তাকে । সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে বলেও জানা যায় ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

