বুধবার কলসি ভর্তি করে রাম মন্দিরের চাল ও প্রসাদ পৌছল বাংলাদেশে । পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে প্রসাদ তুলে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের যশোর জেলার সভাপতির হাতে তুলে দেওয়া হল সেই প্রসাদ ।
আগামী ২২ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে । তার আগে গোটা দেশে রাম মন্দিরের চাল ও প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে । তবে শুধু দেশেই নয় সেই চাল এবং প্রসাদ এবার পৌঁছল বাংলাদেশেও ।
এদিন উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের যশোর জেলার সভাপতির হাতে চাল এবং প্রসাদের কলসি তুলে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । এদিন তাঁর সঙ্গে ছিলেন রাম ভক্তরা ।
এদিন কলসি ভর্তি করে চাল ও প্রসাদ নিয়ে বনগাঁ থেকে বাইক র্যালি করে পেট্রাপোল সীমান্তে পৌঁছন তাঁরা । অন্য দিকে বাংলাদেশের প্রতিনিধিরা বেনাপোল সীমান্তে পৌঁছন । বিএসএফ এবং বিজেবির জওয়ানদের উপস্থিতে পেট্রাপোল বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে সেই কলসি ভর্তি চাল এবং প্রসাদ বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ।
অশোক কীর্তনীয়া বলেন, ‘বাংলাদেশ হিন্দু মহা সংঘের দাবি ছিল রাম মন্দিরের প্রসাদ । সেই মত আজ তাঁদের হাতে প্রসাদ এই তুলে দেওয়া হল’ । অপরদিকে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের যশোরের সভাপতি অমল অধিকারী বলেন, ‘৫০০ বছরের লড়াই শেষে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে । এটা শুধু ভারত বা বাংলাদেশ নয়, গোটা হিন্দু জাতির কাছে একটা গর্বের দিন । এই রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে এক জন বাংলাদেশী হিসাবে নিজেদের গর্বিত মনে হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

