দুয়ারে সরকার নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব শাসক দলের

দুয়ারে সরকারে আবেদন পত্র বিক্রির অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে! অভিযোগ করল তৃণমূলের জনপ্রতিনিধিরা । পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এবার সেই দুয়ারে সরকার আবেদন পত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ বিডিও বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর ব্লকে। যা অভিযোগ করলেন খোদ তৃণমূলের জনপ্রতিনিধিরা।

একটি বা দু’টি নয়। একেবারে দুই জোড়া অভিযোগ রাজ্যের শাসক দলের নয় জন জনপ্রতিনিধিদের। আবার অভিযোগ খোদ রাজ্য সরকারের এক আধিকারিকের বিরুদ্ধে। সাম্প্রতিক এমনই ঘটনার সাক্ষী থাকল ভরতপুর ১ ব্লক এলাকার বাসিন্দারা । সংশ্লিষ্ট ব্লকের বিডিওর বিরুদ্ধে একসাথে গুরুত্বর চারটি অভিযোগ এনেছেন পঞ্চায়েত সমিতির নয় জন তৃণমূল সদস্যে।

অভিযোগ গত দুইদিন আগে সন্ধ্যায় ওই ব্লকের বহু নথি বেনিয়মের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পে বাসিন্দাদের আবেদন পত্র। এছাড়াও ব্লকের বিডিও কোয়ার্টার নিয়ম না মেনেই সংস্কার করা হয়েছে। নতুন নিয়মের খপ্পরে পড়ে এলাকার ঠিকাদারকে হয়রানি হতে হচ্ছে। আরও অভিযোগ গত চারমাস ধরে স্থানীয় পঞ্চায়েত সমিতির কোন রেজুউলেশন কপি তৃণমূল সদস্যদের দেওয়া হচ্ছে না।

এই গুরুতর অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার কথা লিখিত ভাবে প্রশাসনের বিভিন্ন মহল ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানান হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুর এক বিডিও দাওয়া শেরপা। তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube