‘সম্প্রীতি’ মিছিলে ‘না’ বলল না কলকাতা হাইকোর্ট

২২শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে দেশ জুড়ে উত্তেজনা চরমে । শুধু উত্তেজনা নয় তৈরি হয়েছে একাধিক সমস্যাও । ওইদিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে ডেকেছেন ‘সম্প্রীতি’ মিছিল । সর্ব ধর্ম নির্বিশেষে রাজ্যের সব মানুষকে আহ্বান জানিয়েছেন সেই মিছিলে । তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওইদিন মিছিল বন্ধ করার আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের । এবার সেই মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ।

আগামী ২২শে জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাসে পর্যন্ত শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিল দিন পরিবর্তন নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী ২২ শে জানুয়ারি তৃণমূলের সম্প্রীতি মিছিল হবে বলেই আদালতের সিদ্ধান্ত। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে।

শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরপত্তা দেখবে কলকাতা পুলিশ। “এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই” মন্তব্য প্রধান বিচারপতির। “সম্প্রীতি মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়” নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। শাসক দলের সম্প্রীতি মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশ নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube