শর্তসাপেক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে আইএসএফ দলকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে সভা করার অনুমতি দিল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ।
সভা করার অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ, সভা করার অনুমতির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ । ১০০০ জন দলের কর্মীদের নিয়ে সভা করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। সভা করতে হবে দুপুর ২টো-৩০ থেকে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত।
তবে সভা হবে শর্ত সাপেক্ষে। কলকাতা হাইকোর্টের তরফে জানান হয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে অস্থায়ী মঞ্চের মাপ ২০ ফুট বাই ২০ ফুটের বেশি যেন না হয়। ১৫টির বেশি গাড়ি আনা যাবে না, স্পষ্ট নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোন অসুবিধা না হয় রাস্তায় সেই দিকে নজর রাখতে হবে।
কোনরকম উস্কানিমূলক বা হিংসাত্মক কথাবার্তা বলা যাবে না, নির্দেশ বিচারপতির । শব্দ বিধি মেনে মাইকের ব্যবহার করতে হবে। সভার উদ্যোক্তাদের এবং কলকাতা পুলিশকে গোটা সভাটা ভিডিওগ্রাফি করতে হবে। পাশাপাশি সকলের নিরাপত্তা পুলিশকে নিশ্চিত করতে হবে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

