আগামী ২২শে জানুয়ারি পার্ক সার্কাসে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের দিন পরিবর্তন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দ্রুত শুনানির আবেদন চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভেন্দু অধিকারীরা আইনজীবী। “রাজ্যে মিছিল নতুন কোনও বিষয় নয়” মন্তব্য প্রধান বিচারপতির। “আপনারা কিসের আশঙ্কা করছেন” প্রশ্ন করেন প্রধান বিচারপতি শুভেন্দু অধিকারীর আইনজীবীকে।
ওই দিন রাম মন্দিরের সূচনা। গন্ডগোলের আশঙ্কা থাকতে পারে। হুনুমান জয়ন্তীর মত। এটা রাজনৈতিক মিছিল। আমরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস অন্য দিন সম্প্রীতি মিছিল করুক এমন দাবিই জানিয়েছিলেন আদলতে শুভেন্দু অধিকারী আইনজীবী।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এই বিষয়ে মতামত জানতে চাইলে “আদালত সিদ্ধান্ত নেবে” বলেই জানিয়েছেন। বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

