টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। বুধবার তৃতীয় ম্যাচে জিতল রোহিত ব্রিগেড। প্রথমে ব্যাট করে ভারত করে ৪ উইকেটে ২১২ রান। একটা সময় চাপে পড়েও রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ভারত।
২২ রানে ৪ উইকেট হারিয়ে যখন রীতিমত কাঁপুনি, তখনই রোহিতের সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু। ২০ ওভারের শেষে দু’জনেই অপরাজিত। রোহিত ১২১ রানে ও রিঙ্কু ৬৯ রানে। দু’জনে মিলে পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ১৯০ রান। জবাবে দুই আফগান ওপেনার দারুন শুরু করেন। প্রথম উইকেটের জুটিতে ওঠে ৯৩ রান। গুরবাজ ও জাদরান দু’জনেই অর্ধশতরান করার পর আউট হয়ে যান। এরপর খেলায় ফিরতে পারেনি আফগানরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

