রিটায়ার্ড হার্ট না রিটায়ার্ড আউট?

বুধবার মহানাটকীয় সুপার ওভারের পর জিতল ভারত। কিন্তু প্রথম সুপার ওভারে রোহিত শর্মার মাঠ ছাড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক বলে দুই রান দরকার ছিল। তখন রোহিত মাঠ থেকে বেরিয়ে গিয়ে সেই জায়গায় নামিয়ে দেন রিঙ্কু সিংকে। এখানেই প্রশ্ন উঠেছে, রোহিত কি রিটায়ার্ড হার্ট না রিটায়ার্ড আউট?

যদি তিনি রিটায়ার্ড আউট হন তাহলে দ্বিতীয় সুপার ওভারে তিনি ব্যাট করতে পারতেন না। এক ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন, প্রতিপক্ষের কোচ বা অধিনায়ক কোনও আপত্তি না করলে ওই ব্যাটসম্যান দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারেন। আফগানিস্তান কোচ জোনাথন ট্রট জানান, তাঁদের সুপার ওভারের নিয়মটা ঠিকমত জানানো হয়নি। ভারতের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য রোহিতের গেম সেন্সের প্রশংসা করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube