উজবেকিস্তানের প্রাথমিক ধাক্কা সামলাতে চান স্টিমাচ

।। সায়ন্তন মুখোপাধ্যায় ।।

এএফসি এশিয়ান কাপে আরও একটা কঠিন ম্যাচ ভারতের সামনে। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের সামনে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৩৪ ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তান। অস্ট্রেলিয়া ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ম্যাচে বাজিমাত করতে মরিয়া ইগর স্টিমাচ। রক্ষণ মজবুত রেখে তিন পয়েন্টকেই পাখির চোখ করেছেন তিনি। তবে সেটা যে সহজ হবে না তা ভালোভাবেই জানেন ক্রোয়েশিয়ান কোচ। উজবেকিস্তানের গত কয়েকটি ম্যাচের ভিডিও দেখে তাঁদের শক্তি এবং দর্বলতা খুঁজে বের করেছে টিম স্টিমাচ। উজবেকরা প্রাথমিক একটা চাপ সৃষ্টি করে। সেটা সামলানোই চ্যালেঞ্জিং জানিয়ে দিলেন ইগর।

উজবেকিস্তান ম্যাচেও চোট সরিয়ে মাঠে ফেরা হচ্ছেনা সাহালের। এদিন আরও একবার সেকথা জানিয়ে দিলেন ক্রোয়েশিয়ান হেড কোচ। পাশাপাশি প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। যা সম্ভাবনা তাতে গুরপ্রীতের পরিবর্তে এই ম্যাচে গোলের নিচে দেখা যেতে চলেছে অমরিন্দরকে। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথা সেই অমরিন্দরের মুখেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube