রাম মন্দির উদ্বোধনের দিন বাড়তি সতর্কতা এরাজ্যেও

।। স্বর্ণালী মান্না ।।

আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর লালবাজার । আগামী সোমবার অযোধ্যায় উদ্বোধন করা হবে রাম মন্দিরের । এদিকে শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে লালবাজার । শহরে কী কী কর্মসূচী থাকছে অথবা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা থাকা নিয়ে থানাগুলির কাছ থেকে তথ্য চেয়ে পাঠায় লালবাজার ।

অযোধ্যায় এখন সাজো সাজো রব । আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন । তবে এরাজ্যেও দেখা যাচ্ছে উৎসবের আবহাওয়া । কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর নির্দেশ অনুযায়ী রাজ্য স্তরেও কিছু কর্মসূচী থাকছে গেরুয়া শিবিরের ।  

সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও পশ্চিমবঙ্গেও কিছু অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে পদ্ম শিবিরের পক্ষ থেকে । অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠান শহরের একাধিক জায়গায় এলইডি স্ক্রিনে দেখানোর পরিকল্পনা রয়েছে বিজেপির । একই সঙ্গে জানা যাচ্ছে, প্রসাদ বিতরণী অনুষ্ঠান সহ রামের পুজোরও আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ।

পাশাপাশি জানা গিয়েছে, রাজ্যের সংবেদনশীল এলাকাগুলি নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসনও । সুত্র জানাচ্ছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেই সকল এলাকাগুলিতে মোতায়েন রাখা হবে পুলিশ বাহিনী । পাশাপাশি সেই দিনি রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর সম্প্রীতি মিছিল । তাই সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৎপর পুলিশ প্রশাসন ।

অন্যদিকে, রাম মন্দির উদ্বোধনের দিন শহরের আইনশৃঙ্খলা খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও । রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে এই বিষয়ে জানতে চাইলেন তিনি । সূত্রের খবর, আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের পদক্ষেপ নিয়ে তথ্য জানতে চান তিনি । একই সঙ্গে তিনি জানতে চান কোন জেলায় কী বিশেষ ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং কী পরিমাণ বাহিনী মোতায়েন করা হচ্ছে । এই সকল বিষয়ে রাজ্যের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইলেন রাজ্যপাল । রাজভবন সূত্রে জানা যাচ্ছে, এই সকল তথ্য জানিয়ে রাজ্যকে দ্রুত রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube