।। স্বর্ণালী মান্না ।।
সন্দেশখালির ঘটনায় বেনজির নির্দেশ আদালতের । বুধবার সিবিআই ও রাজ্য পুলিশকে যৌথভাবে সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট । রাজ্য পুলিশ ও সিবিআইকে নিয়ে গঠন করা হবে এই বিশেষ তদন্তকারী দলটি । একই সঙ্গে আদালতের কড়া নির্দেশ তদন্তে গড়িমসি হলেই আবারও বদল করা হতে পারে দলটি । পাশাপাশি পুলিশকে বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডের সমস্ত নথি সিটকে হস্তান্তর করার নির্দেশ দেয় আদালত । তবে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্তে নামতে নারাজ সিবিআই ।
আদালতের নির্দেশে রাজ্য পুলিশ ও সিবিআই যৌথভাবে সিট গঠন করলেও সেই দলে থাকতে পারবেন না ন্যাজাট থানার পুলইশ ।তবে সিটের প্রয়োজনে তাঁরা কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সাহাজ্য পাবেন । সিবিআই ও রাজ্য পুলিশের এসপি মর্যাদার আধিকারিক থাকবেন এই দলে । এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এমনই নির্দেশ মেলে । একই সঙ্গে বিচারপতি জানান, পুর তদন্তের উপর নজরদারি করবে আদালত । সন্দেশখালি কাণ্ডে ৩টি মামলা রুজু করা হলেও সিটের আওতায় থাকছে ২টি মামলা । ইডি-র এবং পুলিশের মামলা দু’টি নিয়ে মূলত তদন্ত করবে ইডি ।
তবে আদালতের নির্দেশে অখুশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । রাজ্য পুলিশের সঙ্গে একত্রিতভাবে তদন্তে নামতে রাজি নয় সিবিআই । আদালতের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা । ৪ জন অভিযুক্তকে আটক করা হলেও, এখনও পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

