এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র গ্যাসে বড়সড় দুর্নীতির অভিযোগ পাওয়া গেল উত্তর দিনাজপুরে ।গ্রামাঞ্চলেই নয় এবার খোদ উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে উপভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় গোটা এলয়াকায় ।
কোটি কোটি টাকা নয়-ছয় করার লিখিত অভিযোগ করলেন উপভক্তারা । আবেদন করেও কানেকশন মেলেনি বলে দাবি করেন বহু গ্রাহক । অথচ তাঁদের নামে গ্যাস তুলে কালোবাজারি চলছে বলে উঠছে অভিযোগ ।
এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ আনা হয়, বিজেপির জেলা পার্টি অফিস লাগোয়া দোকানে বসে বিজেপি কর্মী রাজেশ বিশ্বাস এই কালোবাজারি করছে । এমনই অভিযোগ তুলছে তৃণমূল । অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি । এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হলেও রায়গঞ্জ থানার আই.সি সহ তদন্তকারী আধিকারিকরা কোন পদক্ষেপ না নেওয়ায় জেলাশাসক এবং রাজ্য পুলিশ ডিজি’র কাছে অভিযোগ করলেন উপভক্তারা ।
উপভক্তারা জানান, প্রায় দু-আড়াই বছর আগে আবেদন করলেও এখনও পর্যন্ত তাঁরা কানেকশন পাননি । একাধিকবার ডিস্ট্রিবিউটার ও সাব ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করলেও উপভোক্তাদের কানেকশন হয়নি বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে । অথচ ন্যাশনাল হেল্প লাইনে ফোন করে তাঁদের আবেদন মঞ্জুর করে গ্যাস কানেকশন অ্যাপ্রুভ হয়েছে বলে তাঁরা জানতে পারেন বলে দাবি করেন তাঁরা ।
কিন্তু বাস্তবে এখনও তারা বাড়িতে গ্যাস কানেকশন পাননি বলে অভিযোগ ওঠে । এতে এক প্রকার বাধ্য হয়েই শারিরীক অসুস্থতা সত্ত্বেও খড়ির উনুনেই রান্না করছেন দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলারা ।প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যে গ্যাস গরীব মানুষদের দেওয়া হচ্ছে সেই গ্যাস উঠিয়ে নেওয়া হচ্ছে ।গ্যাসের বইয়ে ২০২১ সালে কানেকশনের তারিখ লেখা থাকলেও আদতে গ্যাস পাচ্ছেন না উপভোক্তারা । তাঁদের নামে গ্যাস তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে বা দুর্নীতি, কালোবাজারি চলছে বলে অভিযোগ ওঠে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

