নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছরের নতুন চমক হিসাবে বাংলাদেশ পরিচালক রাশেদ রাহার অধীনে বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এছাড়াও রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।
পর্দায় একসঙ্গে রয়েছেন তিন তাবড় অভিনেতা-অভিনেত্রী। রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস এবং বাংলাদেশের নায়িকা শবনম বুবলীকে নিয়ে এবার টলিউডে নতুন ছবি ‘ফ্ল্যাশব্যাক’। ছবির পরিচালনার দ্বায়িত্বে বাংলাদেশেরই জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। ছবির কাহিনি রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের। ক্যামেরার পিছনের একাধিক ভূমিকায় বাংলাদেশ শিল্পী কিন্তু ছবিটি এপার বাংলারই। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এপার এবং ওপার বাংলার তিন শিল্পী। যাদের জীবনের গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাক’। ছবিতে অঞ্জন চরিত্রের ভূমিকায় দেখা যাবে কৌশিককে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। অনেকদিন আগেই সব ছেড়ে খানিকটা অদৃশ্যই তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের চলার পথে দেখা হয় এই তিনজনের। জীবনের মোড় কোনদিকে যায়, সেটারই গল্প বলবে পরিচালক রশিদ রাহার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। এই ছবিতে গান গাইছেন সিধু, ইমন, সুরজিত সহ আরও অনেকে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

