লোকসভা নির্বাচনের আগে সংগঠনে নজর বিজেপি-র, হাতিয়ার আইটি সেল

।। স্বর্ণালী মান্না ।।

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে জোর দিল বঙ্গ বিজেপি । লোকসভা নির্বাচনের আগে হাতে বাকি মাত্র কয়েকটা মাস; তার আগেই সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নামল বিজেপি-র আইটি সেল । শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নির্বাচনের আগে শনিবারের বৈঠকে আলোচনা হল “নমো অ্যাপ” নিয়েও ।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে । এই পরিস্থিতিতে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও । আইটি সেলের সদস্যদের নিয়ে শনিবার বৈঠকে বসল রাজ্য বিজেপি নেতৃত্ব । বছরের শুরুতেই রাজ্যস্তরে বিজেপির বৈঠকে বাংলায় সংগঠনকে মজবুত করার বিষয়টি উঠে আসে । সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে আইটি সেলকে জোর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জেপি নাড্ডার মতো নেতৃত্বরা । সেই সূত্রেই সামাজিক মাধ্যমের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বলে যানা গিয়েছিল ।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেই বিজেপির কার্যক্রম ও প্রধানমন্ত্রীর প্রকল্পগুলিকে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে । এই ক্ষেত্রে কার্যকরী হতে পারে বিজেপির আইটি সেল । এমনকি এই বিষয়টি মাথায় রেখে দিল্লি থেকে একটি প্রতিনিধি দল বাংলায় আসতে চলেছে বলে জানা গিয়েছে । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ওই প্রতিনিধি দলটি “নমো অ্যাপ”-এর কার্যকারিতা সম্বন্ধে প্রশিক্ষণও দেবে ।

একদিকে যখন বিজেপি-র আইটি সেলের বিরুদ্ধে উঠছে ধর্ষণের মতো অভিযোগ, সেখানে আইটি সেলকেই কাজে লাগিয়ে বিজেপি কি পারবে বঙ্গবাসীর মন জয় করতে? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube