গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলা শেষ । একে একে ভিন রাজ্যের মানুষেরা ফিরে যাচ্ছেন তাঁদের বাড়ি । আসতে আসতে ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী পুলিশ ক্যাম্প ও অন্যান্য ছাউনিগুলি । তবে এখনও চলছে ভাঙা মেলা; যেখানে আজও মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো ।
৮ তারিখ থেকে শুরু হয়েছিল গঙ্গাসাগর মেলা যেখানে এ বছর রেকর্ড সংখ্যায় এক কোটি ১০ লক্ষ পুর্ণার্থীর ভিড় জমে ছিল । ভেঙে দেওয়া হচ্ছে গঙ্গাসাগরের অস্থায়ী পুলিশ ক্যাম্প ও অস্থায়ী ছাউনিগুলো । ইতিমধ্যেই গঙ্গাসাগরের ভাঙা মেলা শুরু হয়ে গিয়েছে । গঙ্গাসাগর মেলার পর এই ভাঙা মেলা চলবে আরও একটা সপ্তাহ । ভাঙা মেলাতে ভিড় জমিয়েছে সাগরদ্বীপের মানুষেরা ।
বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পসার সাজিয়ে বসেছেন । গঙ্গাসাগর মেলার পর গঙ্গাসাগরের ভাঙা মেলাতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । যে ভিড়ের অধিকাংশ মুখই স্থানীয় সাধারন মানুষের । সাধারণ মানুষদের দাবি, গঙ্গাসাগর মেলা চলাকালীন, গঙ্গাসাগর কপিলমুনি চত্বরে ভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় । যাতায়াতের ক্ষেত্রে তেমনভাবে যানবাহনও সেভাবে পাওয়া যায় না ।
ভিড় এড়িয়ে সাগরদ্বীপের মানুষরা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই ভাঙ্গা মেলার উপরেই বেশি ভরসা করে থাকেন । ভিন্ন রাজ্য থেকে যে সকল ব্যবসায়ীরা সাগর মেলায় এসে নিজেদের রুজি-রুটি জোগাড় করেন, তারা সে সকল জিনিসপত্র আর বাড়ি ফেরত নিয়ে যান না । ফলস্বরূপ ব্যবসায়ীরা কিছুটা হলেও বাজারদরের থেকেও সস্তায় সেই জিনিসপত্র বিক্রি করে দেন সাগরদ্বীপের বাসিন্দাদের কাছে । সাগরদ্বীপের বাসিন্দারা বাজার দরের থেকেও কিছুটা সস্তায় জিনিসপত্র কেনার জন্য সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সাগরের এই ভাঙা মেলায় এসে ভিড় জমান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

