পুরুলিয়ার কয়লা ভাঁটায় ইডি-র হানা!

বুধবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা,দাঁন্দুয়া গ্রাম সহ একটি কয়লা ভাঁটাতে হানা দেয় ইডি । সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে , ঝাড়খণ্ডের তেতুলডিহায় তিন হাজার মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হওয়ার ঘটনায় এদিনের এই তল্লাশি অভিযান ।

বুধবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা, দান্দুয়া গ্রাম সহ একটি কয়লা ভাঁটাতে একাধিক ব্যক্তির খোঁজে অভিযান চালাল ঝাড়খণ্ড থেকে আসা ইডি-র একটি দল । জানা যায়, এই দলটি সকালে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের দান্দুয়া গ্রামের কাছে একটি হার্ড কুক কয়লা ভাঁটাতে অভিযান চালায় । সেখানে ভাঁটার একাধিক কর্মচারীদের খোঁজ চালান তাঁরা । তাঁদের খোঁজ না পেয়ে ওই সব কর্মচারীদের খোঁজে তাঁদের বাড়ি দাঁন্দুয়া ও চেলিয়ামা গ্রামে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা ।

ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো আটটি গাড়ি এদিন একাধিক কয়লা ভাঁটায় অভিযান চালায় বলে জানা যায় । তদন্তকারী আধিকারিকরা কয়লা ভাটাগুলির ভিতরে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন বলে খবর । বিশেষ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ঝাড়খণ্ডের তেতুলডিহায় তিন হাজার মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে । সেই ঘটনার তদন্তের সূত্র ধরে ইডি ঝাড়খন্ড লাগোয়া পাড়া বিধানসভার একাধিক কয়লা ভাটার সন্ধান পেয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube