দার্জিলিঙে দেখা দিচ্ছে তুষারপাতের সম্ভাবনা । পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । সকালে কুয়াশার পরে থাকবে মেঘলা আকাশ । আজ, বুধবার বৃষ্টি শুরু হতে পারে রাজ্যে । অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার থেকে ।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খন্ডে ঘুনাবর্ত দেখা দিয়েছে । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে । শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্তটি । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিয়েছে উত্তর-পশ্চিম ভারতে ।
দক্ষিণবঙ্গ আজ বেলার দিক থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ । বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আজও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সহ সংলগ্ন এলাকায় । হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের বাকি জেলাতে । তবে সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলেই দাবি হাওয়া অফিসের ।বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুটোই বেশি থাকবে বলেই জানা যাচ্ছে ।
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে । অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । শুক্রবার এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে দার্জিলিংয়ে । সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে যার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় । হিমাঙ্কের নিচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা । সবথেকে বেশি মাত্রায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট থাকবে বলে জানা যাচ্ছে ।
দার্জিলিংয়ে শনিবার পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা । বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে । বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । শুক্রবার ও শনিবার দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অন্যদিকে কলকাতায় বুধবার ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকবে । কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি । আজ, অর্থাৎ বুধবার সকালে কুয়াশা থাকবে ও পরে সন্ধে- রাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে । তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই খবর । শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে । আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে । কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে । বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম । আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি । মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৬৫ থেকে ৯১ শতাংশ ।
হরিয়ানার হিসারে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস । ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে। ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং ঝাড়খন্ড ও বিহারে । আগামী ২৪ ঘন্টায় জেট স্ট্রিম উইন্ড থাকবে উত্তর ভারতে । শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

