চির ঘুমের দেশে ‘কাইজার’

প্রয়াত জার্মান ফুটবলের কিংবদন্তি ফ্রানজ বেকেনবাওয়ার । ৭৮ বছর বয়সে প্রয়াত জার্মানির প্রবাদ প্রতিম ফুটবলার ও কোচ । জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন পারকিনসন্স রোগে । রবিবার রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় কাইজারের । সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় মৃত্যু সংবাদ । ফুটবল জগতে ‘কাইজার’ অর্থাৎ নেতা নামেই পরিচিত ছিলেন কিংবদন্তি এই ফুটবলার ।

ফুটবলার ও ম্যানেজার হিসাবে বিশ্বকাপ জেতার বিরল নজির তাঁর দখলে । খেলেছেন ১০৪ টি আন্তর্জাতিক ম্যাচ । জাতীয় দলের পাশাপাশি বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছেন প্রায় গোটা কেরিয়ার । অধিনায়ক এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব রয়েছে তাঁর । আধুনিক ফুটবলে লিবেরোর ধারণাটা পূর্ণতা পায় তাঁর হাত ধরেই । সর্বকালের সেরা একাদশে অনেকেই ঠাঁই দিয়েছেন এই জার্মান ফুটবলারকে। মারিও জাগালোর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই চির ঘুমের দেশে চলে গেলেন আর এক ফুটবল কিংবদন্তি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube