মেট্রোর জন্য ভাঙতে হতে পারে দক্ষিণেশ্বর স্কাইওয়াক! ক্ষুব্ধ নবান্ন

মেট্রো রেল সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াকের কিছুটা অংশ ভাঙার কথা রাজ্যকে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ । তাতেই বেজায় ক্ষুব্ধ নবান্ন । কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না দক্ষিণেশ্বর স্কাইওয়াক, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রয়োজনে অন্য জায়গা দেওয়া হবে রেলকে তবে স্কাইওয়াককে ছুঁতে পারবে না রেল ।

সূত্রের দাবি, জোকা মেট্রোর কাজের জন্য ওই জায়গাটি চেয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ । একই সঙ্গে চাওয়া হয়েছিল আলিপুর বডিগার্ড লাইন্সের জমিও  । দক্ষিণেশ্বরের ঢোকার আগে যাতে যাত্রীদের মেট্রোর লাইন বদল করতে না হয় তাই এই ব্যাবস্থা রেলের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube