
উৎসব মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন সিরিজ ‘ক্যাবারে’ আসছে ওটিটি মাধ্যমে। সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নিসপাল সিং রানে। মূলত ‘ক্যাবারে’ হল প্রায় বিলুপ্ত একটি ডান্স ফর্ম। প্রায় বহুযুগ আগে হারিয়ে যাওয়া এই ডান্স ফর্ম তুলে ধরা হচ্ছে সিরিজে। ওটিটি মাধ্যমে ‘পাপ’ সিরিজের পর ফের এই সিরিজের মুখ্য চরিত্রে দর্শক মহল দেখবে পূজা ব্যানার্জিকে।
আগামী ২৬শে জানুয়ারি ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘ক্যাবারে’। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই সিরিজের ট্রেলার লঞ্চ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের প্রধান মুখ পূজা ব্যানার্জি সহ শান্তিলাল মুখার্জি এবং ডিরেক্টর উৎসব মুখোপাধ্যায়। গল্প, চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে এক প্রকার অসাধারণ গল্প আসছে সিরিজ ‘ক্যাবারে’। আবেগপূর্ণ প্রেমের গল্প নিয়ে এই নতুন সিরিজ । হারানো কলকাতা দেখা যাবে এই সিরিজে। পুরনো কলকাতা এবং হারিয়ে যাওয়া এই ডান্স ফর্ম সব মিলিয়ে জমজমাট একটি সিরিজ উপহার দিতে চলেছেন পরিচালক। ট্রেলারে স্পষ্ট গ্রামের ছোট্ট মেয়ে তার দাদা-বাবাকে হারিয়ে যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছে- সেই দুঃসাহসিক গল্পই ফুটে উঠবে পর্দায়।
অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে । বহুদিন তাঁকে দেখা যায়নি অভিনয় জগতে। মূলত ‘মা’ হওয়ার কারণে কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনয় জগত থেকে। ফের ফিরলেন অভিনয়ে। তাঁকে দেখার জন্য তাই উৎসাহিত দর্শক মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

