ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদের জের । জানা যায় নাবালককে খুনের পর প্রমাণ লোপাটের পর দেহ পুড়িয়ে দেয় চার বন্ধু । হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায় । ইতিমধ্যেই চার অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
প্রসঙ্গত উল্লেখ্য, সাত দিন নিখোঁজ থাকার পর নাবালকের মৃতদেহ উদ্ধার করা হয় গত সোমবার সন্ধ্যায় । ফরাক্কা ব্যারেজের ৯ নম্বর ব্লকের আবাসনের বাসিন্দা ছিল সে । নাবালকের মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফরাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত নাবালকের নাম পাপাই দাস । তার বাড়ি ফরাক্কার ব্যারেজ আবাসনে । মৃত নাবালকের পরিবার সুত্রে জানা যায়, গত ৮ই জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে যায় পাপাই । তার পর থেকে আর খোঁজ মিলছিল না পাপাইয়ের । বহু খোঁজা খুঁজির পর ১১ তারিখ ফরাক্কা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে নাবালকের মা ।
গত সোমবার বিকালে ফরাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে এক নাবালকের মৃতদেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ । তারপর ফরাক্কা আবাসনের নাবালকের মাকে ডেকে পাঠায় পুলিশ উদ্ধার হওয়া মৃতদেহ চিহ্নিতকরণ করার জন্য । দেখা যায়, দেহের নিম্নাংশ নেই , ক্ষতবিক্ষত হয়ে রয়েছে তাঁর মুখ । বুকে লেখা ‘ডোরেমন’ দেখতে পান নিখোঁজ পাপাই-এর মা । উদ্ধার হওয়া নাবালককে তাঁর ছেলে বলে শনাক্ত করেন মহিলা ।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, মোবাইল গেম ও ফ্রি ফায়ার গেমের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ । সারাদিন এই গেম খেলত সে । আর সেই গেম খেলা নিয়ে চার বন্ধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে পাপাই । গেমের হ্যাকিংয়ের জেরেই বিবাদ তৈরি হয় তাঁদের মধ্যে । তারপরেই তাকে খুন করে তাঁর বন্ধুরা । প্রমাণ লোপাটের জন্য পাপাইয়ের শরীরের বেশ কয়েক জায়গায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা যায় । মৃতের চার বন্ধুকে জেরা করতে শুরু করে পুলিশ । তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়ে ।
এর পরই প্রকাশ্যে আসে হাড়হিম করা তথ্য । ঘটনা সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন ফরাক্কার বাসিন্দারা । এই ঘটনায় চার নাবালক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ফরাক্কা থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

